• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : November 25, 2025

সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মধ্যনগরের পল্লব রায় নিহত

সূরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এরিস্টোফার্মা লিমিটেড ওষুধ কোম্পানির সিলেট অঞ্চলের বিক্রয় প্রতিনিধি পল্লব রায় (৩৮) নিহত হয়েছেন।

১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সিলেটের ফেঞ্চুগঞ্জ থানাধীন ২নং মাইজগাঁও ইউনিয়নের ফরিদাপুর সাকিনস্থ নয়াবাজার নামক স্থানে এরিস্টোফার্মা কোম্পানির দায়িত্ব পালনকালে রাস্তা পারাপারের সময় প্রবল গতিসম্পন্ন মোটরসাইকেল আরোহীর ধাক্কায় মাথায় গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণে প্রাণ হারালেন পল্লব রায়।

পথচারীগণের সহায়তায় তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্লব রায় ২০১২ সাল হতে এরিস্টোফার্মা লিমিটেড ওষুধ কোম্পানির সিলেট অঞ্চলের বিক্রয় প্রতিনিধির দায়িত্ব পালন করছিলেন।
পল্লব রায় সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড গলহা গ্রামের মৃত অবনী কুমার রায়ের ছোট ছেলে কবি ও লেখক অজয় রায় এর ছোট ভাই।
মৃত্যুকালে স্ত্রী, একপুত্র, এককন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন