• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তফসিলের ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার না সরালে ব্যবস্থা মধ্যনগরে সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- ফরিদ মিয়া সুনামগঞ্জে বিএনপির ফাঁকা ২ আসনে মনোনয়ন ঘোষণা সুনামগঞ্জ সদর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:রতন শেখ পিপিএম সুনামগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনে পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৯১ বোতল বিদেশী মদসহ ০১ জন গ্রেফতার জামালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত সিএনজি চালকসহ ৩জন আহত মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের শোক সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল কুড়িগ্রামে নদীতে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টের অভিযানে জরিমানা
প্রকাশ : October 9, 2022

সীমান্তে ১২ লাখ টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ

 

জাকিয়া সুলতানা, সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে
(ভারতীয় মদ, কয়লা, চিনি, বারকী নৌকা এবং ইঞ্জিন) জব্দ করেছে ২৮- বিজিবি টিম। আটককৃত এসব পন্যের মূল্য প্রায় ১২ লাখ টাকা।
সুনামগঞ্জের ২৮- বিজিবি পরিচালক লে. ক. মোঃ মাহবুবুর রহমান জানান,লাউরগড় বিওপির টহল দল ০৮ অক্টোবর শনিবার রাতে সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী নামক স্থান হতে ১,০০০ কেজি ভারতীয় কয়লা, ০৫টি বারকী নৌকা এবং ০৫ টি ইঞ্জিন আটক করে,

বাংগালভিটা বিওপির টহল দল ০৯ অক্টোবর রবিবার দুপুরে সীমান্ত পিলার ১১৯২/৩-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কচুয়াছড়া নামক স্থান হতে ১২৫ বোতল ভারতীয় মদ এবং ০২টি মোবাইল ফোনসহ ০১ জন আসামী আটক করে,

বিরেন্দ্রনগর বিওপির টহল দল ০৯ অক্টোবর রবিবার বিকেলে ঘটিকায় সীমান্ত পিলার ১১৯২/২-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের কচুয়াছড়া নামক স্থান হতে ১৪ বোতল ভারতীয় মদ আটক করে,

বালিয়াঘাটা বিওপির টহল দল ০৯ অক্টোবর বিকেল আড়াইটায় সীমান্ত পিলার ১১৯৭/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পশ্চিম লাকমা নামক স্থান হতে ১,০০০ কেজি ভারতীয় কয়লা আটক করে,

চিনাকান্দি বিওপির টহল দল ০৯ অক্টোবর রবিবার বিকেলে ঘটিকায় সীমান্ত পিলার ১২১০/৩-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের শীলডোয়ার নামক স্থান হতে ৮২০ কেজি ভারতীয় চিনি আটক করেছে। দুই দিনের অভিযানে প্রায় ১২ লাখ টাকার অবৈধ ভারতীয় পন্য আটক করেছে বিজিবি টিম।

তিনি জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য কার্যালয় এবং কয়লা, চিনি, বারকী নৌকা এবং ইঞ্জিন শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন