• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জে বিএনপির ফাঁকা ২ আসনে মনোনয়ন ঘোষণা সুনামগঞ্জ সদর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:রতন শেখ পিপিএম সুনামগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনে পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৯১ বোতল বিদেশী মদসহ ০১ জন গ্রেফতার জামালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত সিএনজি চালকসহ ৩জন আহত মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের শোক সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল কুড়িগ্রামে নদীতে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টের অভিযানে জরিমানা সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মধ্যনগরের পল্লব রায় নিহত দোয়ারাবাজার থেকে কিশোরী নিখোঁজ
প্রকাশ : September 29, 2022

সুধীজনের সাথে সম্প্রীতি সমাবেশ করলো কুড়িগ্রাম জেলা পুলিশ

 

কুড়িগ্রাম প্রতিনিধি-
মোঃশাহজাহান খন্দকারঃ

সাম্প্রদায়িক সম্প্রতির প্রগাঢ় বন্ধনে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে স্থানীয় সুধীজনের সাথে সম্প্রীতি সমাবেশ করলো কুড়িগ্রাম জেলা পুলিশ

জেলা পুলিশ তথ্য সুত্রেঃ

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

এরই ধারাবহিকতায় অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে বেলা ১১ঃ০০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন গাগলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অত্র ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে ও নাগেশ্বরী থানা পুলিশের সহযোগীতায় আসন্ন দুর্গাপুজা উৎযাপনকে অবাধ, সুষ্ঠ এবং উৎসবমূখর করার নিমিত্তে স্থানীয় সুধীজনদের নিয়ে একটি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার,
আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তফা জামান এবং আরো উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), জনাব সুশান্ত চন্দ্র রায়, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার, জনাব মোঃ সুমন রেজা, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ, মোঃ নবীউল হাসান, সভাপতিত্ব করেন ৭ নং নেওয়াশী ইউনিয়নের চেয়ারম্যান
জনাব মোঃ মাহফুজুর রহমান মুকুল
এছাড়াও স্থানীয় সুধীজন সম্প্রীতি সমাবেশটিতে উপস্থিত থেকে প্রত্যেকে তাদের মতামত ব্যক্ত করেন।

অন্যদিকে একই দিনে কুড়িগ্রাম পৌরসভায় সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক, জনাব মোহাম্মদ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের পুলিশ সুপার, আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র, জনাব মোঃ কাজিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জনাব মোঃ মিনহাজুল ইসলাম, সদর ইউএনও, জনাব রাসেদুল হাসান, বিজ্ঞ পিপি, জনাব এসএম আব্রাহাম লিংকন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি, জনাব ছানা লাল বকসী, কুড়িগ্রাম ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক, জনাব সাইদ হাসান লোবান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,
কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মোঃ নূর বকস্, বিভিন্ন ধর্মাবলম্বী সুধীসমাজ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কুড়িগ্রাম জেলার সাংবাদিকবৃন্দ।

উক্ত সম্প্রীতি সমাবেশে উপস্থিত নাগেশ্বরী ও কুড়িগ্রাম সদরের উপস্থিত সকল ধর্মাবলম্বী সুধীজনেরা সকেলেই সদাশয় সরকারের সম্প্রতির যে সুনিপুণ মেলবন্ধন তা অধিকতর তরান্বিত করতে এবং কুড়িগ্রাম জেলায় সুশৃঙ্খল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে সকলে সম্মিলিত ভাবে সহযোগিতা করার আশা ও প্রত্যয় ব্যক্ত করেন। যদি কেউ সামাজিক সম্প্রীতি জনশৃঙ্খলা ও টেকসই শান্তি, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচিন্তা করে থাকে তবে তাকে বিন্দুমাত্র ছার দেওয়া হবে না। বরং পূর্বের থেকে অধীকতর কঠোর ভাবে আইন প্রয়োগ করা হবে।

এভাবেই সাম্প্রদায়িক সম্প্রতির লক্ষ্যে সকল ধর্মাবলম্বী সম্মানিত নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন