মোঃআব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের (ডলুরা) চলতি নদীতে বজ্রপাতে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। ১০ অক্টোবর (সোমবার) রাত সাড়ে ১০ টায় চলতি নদীর পূবদিকে বালু-পাথর উত্তোলনের সময় বৃষ্টিপাতের পাশাপাশি হঠাৎ আকষ্মিক বজ্রপাতে তার মৃত্যুর ঘটনা ঘটে। নিহতের নাম জুয়েল মিয়া (১৮)। সে সলুকাবাদ ইউনিয়নের ঘরেরগাঁও গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। পুলিশ ও নিহতের পরিবার মাধ্যমে জানা যায়,সোমবার সন্ধ্যায় জুয়েল মিয়া নৌকা নিয়ে চলতি নদীতে শ্রমিকের কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়। এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচাজ মো ইফতিখার উদ্দীন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চলতি নদীতে কাজ করতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।