নিজস্ব প্রতিবেদক,
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ২০২১ সালের ৪ জুলাই অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে নৌ পুলিশের একটি ঘটানায় আদালতে মামলা চলমান রয়েছে। তথকালীন সময়ে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ায় করা প্রতিবেনের ফুটেজ নিয়ে, ঘটনাটি সদ্যপ্রাপ্ত হিসেবে শনিবার (৩ আগষ্ট) রূপসী বাংলা নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়েছে। এতে জনমনে আতংক ছড়িয়ে পড়ছে। বিপাকে পড়ছেন স্থানীয় প্রশাসন।
২০২১ সালের এই সংবাদ নতুন করে প্রচার করার বিষয়ে কোনো উদ্দেশ্য আছে কিনা তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। তবে এবিষয়টির তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এখানকার প্রশাসনসহ সর্বস্থরের সচেতন মানুষ।
ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন মৃধা জানিয়েছেন, ২০২১ সালের পুরোনো এ্যাসল্ড একটি সংবাদ উদ্দেশ্য প্রনোদিত ভাবে নতুন করে রূপসী বাংলা নামীয় একটি ইউটিউব চ্যানেলে পোষ্ট করে বিভ্রান্ত ছড়াচ্ছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।