• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 10, 2022

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে সাহিত্যিকদের জলভোজন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৮ জন পড়েছে
আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

শফিউল আলম, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার কবি সাহিত্যিক সাংবাদিক লেখক কলামিস্ট গীতিকার শিল্পী সহ
জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে জলভোজনের আয়োজন করা হয়। ৯ সেপ্টেম্বর শুক্রবার শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আলী হায়দারের আমন্ত্রণে জলভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক সুরমার মোহনার সম্পাদক কবি ফজলুল হক দোলন,দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের ইংরেজি প্রভাষক কবি মোঃ মশিউর রহমান,
জাগ্রত কন্ঠ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মোঃসহিদ মিয়া, কবি এস ডি সুব্রত,ডেল্টা লাইফ ইন্সুরেন্সের জেলা এজিএম মিসবাহ উদ্দিন রুমি, মইনুল হক কলেজের প্রভাষক কবি তৈয়ুবুর রহমান, পল্লী চিকিৎসক কবি মো শফিক আহমদ, গীতিকার সামরান আহমদ মিলন,সাংবাদিক শফিউল আলম প্রমুখ। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের পরে শহীদ সিরাজ লেকে (নীলাদ্রি)
বৈকালি আড্ডায় গান,কবিতা আবৃত্তি অনুষ্ঠিত
প্রভাষক কবি মোঃ মশিউর রহমান বলেন,
সকালে টাঙ্গুয়ার হাওরে বিশাল জলরাশির সৌন্দর্য উপভোগ করে, দুপুরে তাহিরপুর উপজেলার পাটলাই নদীর তীরে উত্তর শ্রীপুর বাজার ঘাটে নৌকায় স্থানীয় চেয়ারম্যান আলী হায়দার সাহেবের আমন্ত্রণে জল ভোজন শেষে বিকেলে তাহিরপুর উপজেলার টেকেরঘাটে শহিদ সিরাজ লেক ( নীলাদ্রি লেক) এ গানে, আড্ডায় , কবিতা পাঠে চমৎকার সময় পার হলো।কবি ফজলুল হক দোলন বলেন,আজকের আয়োজন ছিল খুবই আনন্দদায়ক।এদিনটি কোন দিন ভুলা যাবে না।সময় পেলে যে কোন জন ভ্রমণে আসতে পারেন স্বপরিবারে! টাঙ্গুয়ার হাওর ভ্রমণের পরে শহীদ সিরাজ লেকে (নীলাদ্রি)
প্রকাশ জনৈক কবি খালেদ বলেন,বনে ভ্রমণ করে খাওয়া দাওয়া করলে হয় বনভোজন। এভাবে জলে ভ্রমণ করে খাওয়া দাওয়া করলে হয় জলভোজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন