• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : October 22, 2022

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৮ জন পড়েছে
আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

হাফিজ সেলিম আহমদ-স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেল থেকে পড়ে রহিমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে আটটার দিকে উপজেলার দোয়ারাবাজার-বাংলাবাজার ব্রিটিশ সড়কের বিচঙ্গেরগাও গ্রামের মসজিদের সামনে পাকা রাস্তার আইল্যান্ডের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাওঁ খাসিয়াবাড়ী গ্রামের উসমান আলীর স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, নিহত রহিমা বেগম দোয়ারাবাজার সদরে ডাক্তার দেখাইয়া তার মেঝ ছেলে আঃ রহিমের মোটরসাইকেল যোগে আরোহি হয়ে নিজ বাড়ি ঝুমগাও খাসিয়াবাড়ী যাওয়ার পথে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বিচঙ্গেরগাও গ্রামের মসজিদের সামনে দোয়ারাবাজার টু বাংলাবাজার গামী পাকা রাস্তার উপর আইল্যান্ডের সাথে ঝাকুনি খাইলে রহিমা বেগম মোটর সাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে যান। দ্রুত ঘটনাস্থল থেকে পথচারীরা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহিমা বেগমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশের এসআই সুপ্রাংশু দে দিলু ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন