মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ ছাতকে উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিম শিক্ষার্থীদের পাঞ্জাবি বিতরণ অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে জাউয়াবাজারের উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক উপজেলার চৌকা আরব তারা শান্তি নিলয় এতিমখানায় শিক্ষক সহ ৩৮ জন এতিম অসহায় শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি ও পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।
এ সময় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের একমাত্র সামাজিক সংগঠন উদয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জনাব নাজিম উদ্দীন তালুকদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলার সমাজ সেবা অফিসার জনাব শাহ মোহাম্মদ সফিউর রহমান, পরিচালনায় অত্র সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মাহফুজ আহমদ, বিশেষ অতিথি সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব নুরুল ইসলাম (কানাডা প্রবাসী), খুরমা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব আব্দুল খালিক, আল ইসলাফ ছাতক উপজেলা সহ-সভাপতি শফিকুল ইসলাম, হিউম্যানেটি সংগঠনের এডমিন হাঃ রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, প্রযুক্তি সম্পাদক দিদারুল ইসলাম ফাহিম,মারুফ,আব্দুল আজিজ রাজু,জুহিন আহমদ,আলী আশরাফ, আতিক হাসান,রফিক মিয়া,কদরিছ আলী,আবু বক্কর,মিলাদ, আরও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। মোনাজাত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাও ফখরুল ইসলাম।