• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : October 14, 2022

সুনামগঞ্জে দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চলমান বাংলাদেশ ডেক্সঃ

বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে, শুক্রবার বিকালে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক হাওরাঞ্চলের কথা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাহতাব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে মাইটিভি জেলা প্রতিনিধি আবু হানিফের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন মিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট চান মিয়া, হাওর বাচাঁও আন্দোলনের সভাপতি ও বীরমুক্তিযুদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন প্রমুখ।দৈনিক চলমান বাংলাদেশ’র প্রকাশক ও সম্পাদক এম.মাহফুজুর রহমান সজিব এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রাম শুরুহয়।

এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মুক্তখবরের জেলা প্রতিনিধি একে মিলন আহমদ, সাধারন সম্পাদক ও আমার বার্তা’র জেলা প্রতিনিধি আফজাল হোসেন, দৈনিক জালালাবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, বঙ্গবন্ধু সৈনিকলীগের জেলা সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, পৌর শ্রমিকলীগের সদস্য সচিব তৈয়বুর রহমান রাজ, দৈনিক সকালের সময় প্রতিনিধি কেএম শহিদুল ইসলাম, আরটিভি জেলা প্রতিনিধি শহীদনুর আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন এড.নুর হোসেন, একুশেটিভি জেলা প্রতিনিধি আব্দুস সালাম, ,চ্যানেল এস জেলা প্রতিনিধি ফুয়াদ মনি তালুকদার, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি বাবুল মিয়া, দৈনিক হাওরাঞ্চলের কথা’ বার্তা সম্পাদক আলাউর রহমান, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, দৈনিক ডেসটিনি পত্রিকার জেলা প্রতিনিধি বিপলু রঞ্জন দাস, দৈনিক বাংলাদেশের সমাচার জেলা প্রতিনিধি মোশারফ হোসেন লিটন, দৈনিক আলোর বার্তার প্রতিনিধি আলী হোসেন, আমাদের সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার তুষার আহমদ টিপু।

অনুষ্ঠান শেষে কেক কেটে দৈনিক হাওরাঞ্চলের কথা’র ৫ম বর্ষপুর্তি ও ৬ষ্ঠ বর্ষে পদার্পন উৎযাপন করা হয়। এ সময় বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আপসহীন শ্লোগানকে ধারন করে হাওরপাড়ের মানুষের নানান সমস্যা,সম্ভাবনার পাশাপাশি সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ইতিমধ্যে পত্রিকাটি সুনামগঞ্জ জেলার পাঠকের চাহিদা পুরণ করে সিলেট বিভাগের ৪২টি উপজেলার পাঠকের কাছে পৌছাতে সক্ষম হয়েছে। দৈনিক হাওরাঞ্চলের কথা’র সুনামগঞ্জের পারিপার্শ্বিকতার সাথে সামঞ্জস্য পুর্ণ হওয়ায় এর নামকরণ স্বার্থক হয়েছে। সকল বাধা বিপত্তি এড়িয়ে দৈনিক হাওরাঞ্চলের কথা’ দুর্বার গতিতে এগিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন