• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হবতপুর গ্রাম
প্রকাশ : September 13, 2022

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের টেকসই উন্নয়নে বিনামুল্যে বাইসাইকেল বিতরণ করেছে বিএমইটি

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জে বন্যায় শিক্ষার্থীদের টেকসই উন্নয়নে বিনামুল্যে বাইসাইকেল বিতরণ করেছে বিএমইটি। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ টিটিসি কনফারেন্স রোমে বাইসাইকেল বিতরণ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ টিটিসি’র
অধ্যক্ষ আব্দুর রব। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী প্রধান অতিথি হিসেবে যোগদান করেন বিএমইটি’র মহাপরিচালক মো: শহীদুল ইসলাম এনডিসি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জাকির হোসেন, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী
আব্দুল ওয়াদুদ। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ কান্তি দে, দৈনিক হাওরাঞ্চলের কথা’পত্রিকার সম্পাদক ও এসএটিভি’র জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার,
বিএমইটি’র সিনিয়র পরিসংখ্যান কর্মকর্তা নাসিরুজ্জমান, প্রবাসী কল্যান ব্যাংকের ব্যবস্থাপক নিবারণ চন্দ্র বিশ্বাস, টিটিসি’র সিনিয়র ইন্ট্রাক্টর বাপ্টু পুরকায়স্থ, হাবিবুল্লাহ, বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশন প্রতিনিধি মাসুম হেলাল, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মুক্ত খবর প্রতিনিধি একে মিলন আহমদ, সাধারন সম্পাদক ও দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি আফজাল হোসেন
সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। এ সময় সুনামগঞ্জের ৪৫ শিক্ষার্থীসহ ৭ জেলায় ২২০জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা
হয়। বাইসাইকেল বিতরণ করার ফলে শিক্ষার্থীরা সঠিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে অংশ গ্রহন করতে পারবে। প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, কর্মমুখী শিক্ষা গ্রহন করে বিদেশে গেলে বেতন ভাতাদি বেশী পাওয়া যায়। বর্তমান সরকার সারা দেশে সরকারী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলছে এবং দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি
দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। ##

সুনামগঞ্জ প্রতিনিধি
১৩/০৯/২০২২ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন