• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : October 28, 2022

সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৭ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

মাফরোজা সিদ্দিকা বুশরা,সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ বার্ধ্যক্যজনিত রোগে ভূগছিলেন। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ীতেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৬ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান। জীবদ্ধশায় তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বিশ্বম্ভরপুর উপজেলা কমান্ডের কমান্ডার পদে দায়িত্ব পালন করেন।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নুরুল ইসলাম খান তাঁর নামাজে জানাযা পরিচালনা করেন। সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিনদ্দিকী তপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা মরহুম মুক্তিযোদ্ধার নামাজে যানাজায় অংশগ্রহন করেন।
উপজেলা সহকারী কমিশনার শিল্পীরানী মোদক এর নেতৃত্বে একদল পুলিশ তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বেজে উঠে করুন সুর।
পৃথক পৃথক বিবৃতিতে সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ,আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জাহান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আল-হেলাল,সাধারন সম্পাদক প্রপেসর মাসুদুজ্জামান লিটন,সদর উপজেলা শাখার সভাপতি কাজী জসিম কামাল,সহ সভাপতি নুরুল আমিন,সাধারন সম্পাদক মোস্তাক আহমদ রুমেল,মুক্তিযোদ্ধার সন্তান সমবায় সমিতির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মৃত্যুতে সুগভীর শোক প্রকাশ ও তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন