জাকিয়া সুলতানা সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, বিয়ার, গরু, কয়লা এবং বাংলাদেশী বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৮- বিজিবি) ।
আটককৃত পন্যের মোট মূল্য দুই লাখ তেষট্টি হাজার তিনশত সাতষট্টি টাকা।
বিজিবি পরিচালক লে. ক. মোঃ মাহবুবুর রহমান জানান,
বাগানবাড়ী বিওপির টহল দল ০৫ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় সীমান্ত পিলার ১২২৫/৫-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ভাংগারপাড় নামক স্থান হতে ০৯ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য তের হাজার পাঁচশ টাকা।
বিরেন্দ্রনগর বিওপির টহল দল ০৫ সেপ্টেম্বর সোমবার ভোর বেলায় সীমান্ত পিলার ১১৯২/৫-এস এর নিকট হতে আনুমানিক ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের কচুয়াছড়া নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ছয়ত্রিশ হাজার টাকা।
নারায়নতলা বিওপির টহল দল ০৫ সেপ্টেম্বর সোমবার রাত পৌনে বারোটায় সীমান্ত মেইন পিলার ১২১৩ এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান হতে ১৭ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য পঁচিশ হাজার পাঁচশ টাকা।
চাঁনপুর বিওপির টহল দল ০৫ সেপ্টেম্বর সোমবার সকাল দশটায় সীমান্ত পিলার ১২০১/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থান হতে ৮১৮ প্যাকেট বাংলাদেশী বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী আটক করে, যার আনুমানিক মূল্য ছয় হাজার আটশ সাতষট্টি টাকা।
টেকেরঘাট বিওপির টহল দল ০৬ সেপ্টেম্বর মঙ্গলবার সাড়ে চারটায় সীমান্ত মেইন পিলার ১২০০ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনীলাইন নামক স্থান হতে ৫৪ বোতল ভারতীয় মদ এবং ০২ বোতল বিয়ার আটক করে, যার মূল্য একাশি হাজার পাঁচশ টাকা।
লাউরগড় বিওপির টহল দল ০৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১,০০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য বিশ হাজার টাকা।
মাটিরাবন বিওপির টহল দল ০৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় সীমান্ত পিলার ১১৮৯/১৪-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ী নামক স্থান হতে ০৩টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য আশি হাজার টাকা।
আটককৃত সর্বমোট সিজার মূল্য দুই লাখ তেষট্টি হাজার তিনশত সাতষট্টি টাকা।
তিনি জানান,আটককৃত ভারতীয় মদ, বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং গরু, কয়লা ও বাংলাদেশী বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী শুল্ক কার্যালয় সুনামগঞ্জ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।