ছাতক চরমহল্লা বাজার ডিজিটাল পোস্ট অফিসের কম্পিউটার ডিপ্লোমা কোর্সের পরিক্ষা সিলেটে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ডাক বিভাগ, পোস্টাল একাডেমি রাজশাহী এর অধীনে সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের তত্বাবধানে ছাতকের চরমহল্লা বাজার ডিজিটাল পোস্ট অফিসে ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা কোর্সের সিলেট রাজা জি.সি. উচ্চ বিদ্যালয়ে লিখিত ও ব্যবহারিক অনুষ্ঠিত হয়।
এসময় কম্পিউটার ডিপ্লোমা কোর্সের ৩য় ব্যাচের ২০ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষকেরা শিক্ষার্থীর ভালো ফলাফলের আশাবাদী।
উক্ত কোর্সের প্রশিক্ষনার্থীদের জন্য শুভকামনা জানান শিক্ষকবৃন্দ।