• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 13, 2022

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন রুমেনের চতুর্মুখী বাধা, বিজয়ের ব্যাপারে আশাবাদী মুকুট

মোঃআব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

তিনদিন পর জেলা পরিষদ নির্বাচন। ইউনিয়নে, উপজেলায় ও পৌরসভায় চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রচারনার শেষ পর্যায়ে এসে হার জিতের হিসাব নিকেশ করছেন তারা। চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীর কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ড. খায়রুল কবির রুমেন। জেলা আওয়ামী লীগের একটি পক্ষ তাঁর পক্ষে মাঠে নামলেও বিদ্রোহী প্রার্থী নুরুল হুদা মুকুটের সঙ্গে আছেন আওয়ামীলীগের আরেকটি প্রভাবশালী অংশ। এ কারণে নির্বাচনে বিজয়ী হওয়া নিয়ে চিন্তায় পড়েছেন ড. রুমেন। এদিকে মুকুটের বিজয় ঠেকাতে রুমেনের চতুর্মুখী বাধা। রুমেনের ভাই জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নেতৃত্বে জেলা আওয়ামীলীগের সভা ডেকে বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুকুটকে দল থেকে বহিস্কার করেন। তাকে জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান সহযোগীতা করেন। তার এই বহিস্কার আদেশ অগঠনতান্ত্রিক বলে উড়িয়ে দেন মুকুট। এবং তিনি সংবাদ সম্মেলন ডেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিস্কার দাবি করেন। এসময় তার সাথে জেলা আওয়ামীলীগের আরেকটি অংশ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রথম দিকে ভোটারদের মধ্যে কিছুটা প্রভাব পড়লেও মুকুটের সংবাদ সম্মেলনের পর ধোঁয়াশা কেটে যায়। পরে মুকুটের ভাই সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলকে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থানের অভিযোগ এনে কেন্দ্রীয় যুবলীগের নিকট অভিযোগ দাখিল করেন। এমন অভিযোগ থেকে বাদ দেয়নি মুকুটের স্ত্রী জেলা মহিলা আওয়ামীগের সাধারণ সম্পাদক হুসনা হুদাকেও। শেষ পর্যন্ত মুকুটের প্রার্থীতা বাতিল চেয়ে হাইকোর্টে রীট করে বসেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. রুমেন। হাইকোর্টে করা সেই রীট বাতিল হয়ে যায়। এভাবেই বাধার মুখে পড়েন মটর সাইকেলের প্রার্থী মুকুট। সব বাধা ডিঙিয়ে তিনি দাঁপিয়ে বেড়াচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। সবখানেই সরব আলোচনা মুকুটকে ঘিরে। ভোটারা অনেকেই প্রকাশ্যেই মুকুটের পক্ষে মাঠে নেমেছেন। রুমেনের পক্ষে ভোটারদের প্রকাশ্যে তেমন দেখা যাচ্ছে না। সব মিলিয়ে মুকুট এখন বিজয়ের দ্বারপ্রান্তে। সুনামগঞ্জ জেলা পরিষদে মোট ভোটার রয়েছেন ১ হাজার ২ শত ২৯ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন