• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 30, 2022

সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক চপলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ কারণ দর্শানো নোটিশ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬৫ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

চলমান ডেক্সরিপোর্টঃ

দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলকে কারন দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খাঁন নিখিল স্বাক্ষরিত সংগঠনের প্যাডে এ নির্দেশ প্রদান করা হয়।

প্যাডে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা প্রত্যেক নেতা-কর্মীর নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আপনি খায়রুল হুদা চপল আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সুনামগঞ্জ জেলা শাখা। আপনার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র সিদ্ধান্ত এবং গত ১৪ সেপ্টেম্বর, ২০২২ইং তারিখে প্রকাশিত যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ-এর নির্দেশনা অমান্য করে আগামী ১৭ অক্টোবর, ২০২২ইং তারিখে অনুষ্ঠিতব্য সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর (আপনার নিকট আত্মীয়) পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার-প্রচারনার অভিযোগ রয়েছে।

এমতাবস্থায়, গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবেনা তা আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বরাবর লিখিত ভাবে কারন দর্শাতে নির্দেশ প্রদান করা হলো। অন্যতায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে প্যাডে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন