• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : September 10, 2022

সুনামগঞ্জ দলীয় সমর্থন পেলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন পিপি

“সুনামগঞ্জ দলীয় সমর্থন পেলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন পিপি”

জাকিয়া সুলতানা সুনামগঞ্জঃ

সুনামগঞ্জ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন পেলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন এর বড় ভাই জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন পিপি””

শনিবার( ১০ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে রাতে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

এবার সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দলের সমর্থনে প্রার্থী হতে দৌড়ঝাঁপ করেছিলেন জেলা পরিষদের বর্তমান প্রশাসক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নোমান বখ্ত পলিন এবং জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তারিখ হাসান দাউদ।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুকুট প্রায় ২০ বছর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে বিগত নির্বাচনে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
বিগত নির্বাচনে মুকুট পেয়েছিলেন ৭৮২ ভোট এবং ব্যারিস্টার ইমন ৪২০ ভোট পেয়ে পরাজিত হন।

গত ২৩ আগস্ট জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমমিন (ইসি)। আগামী ১৭ অক্টোবর স্থানীয় এই সরকারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর।
জেলা পরিষদ নির্বাচনে জেলার ৮৮ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, চার পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ১১ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা ভোট দেবেন।

এদিকে দলের সমর্থন পেয়ে খায়রুল কবির রুমেন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তিনি মাঠের কর্মীকে মূল্যায়ন করেছেন এবার। এতে আমি ও আমার পরিবার কৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন