নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জ পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র রমজান মাস মানুষের আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, ত্যাগ ও ধৈর্যের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর মুসলিমদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
তিনি আরও বলেন, ঈদের শিক্ষা আমাদেরকে মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধে উদ্বুদ্ধ করে। সমাজে শান্তি, সম্প্রীতি ও পৌরসভার উন্নয়নের ধারা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মো:কামরুল হাসান রাজু আশা প্রকাশ করেন, সুনামগঞ্জ পৌরবাসীর ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন থাকলে একটি আধুনিক, স্মার্ট, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলা সম্ভব। যেখানে উন্নয়নের সুফল সমানভাবে সকল মানুষের কাছে পৌঁছাবে এবং জনগণের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। ইনশাআল্লাহ।
তিনি মহান আল্লাহ তায়ালার কাছে সকলের ইবাদত কবুল হওয়ার কামনা করে বলেন, পবিত্র ঈদের আনন্দ প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।
পরিশেষে তিনি সুনামগঞ্জ পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ মোবারক।