• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 10, 2022

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অভিযানে ভারতীয় পন্য আটক

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩০৯ জন পড়েছে
আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ ২৮- বিজিবি টহল দল বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, কয়লা, বিড়ি, গোলকাঠ এবং ঠেলাগাড়ী আটক করেছে। আটককৃত পন্যের মোট মূল্য তিন লাখ ত্রিশ হাজার চারশ পনের টাকা।

২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান,
লাউরগড় বিওপির টহল দল ১০ সেপ্টেম্বর শনিবার রাত সোয়া বারোটায় সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১,০০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য বিশ হাজার টাকা।

চাঁনপুর বিওপির টহল দল ১০ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে তিনটায় সীমান্ত পিলার ১২০০/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের রজনী লাইন নামক স্থান হতে ৪০ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ষাট হাজার টাকা।

বালিয়াঘাটা বিওপির টহল দল ১০ সেপ্টেম্বর শনিবার চারটায় সীমান্ত মেইন পিলার ১১৯৮ এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পূর্ব লাকমা নামক স্থান হতে ৪৫০ কেজি ভারতীয় কয়লা এবং ০২টি ঠেলাগাড়ী আটক করে, যার আনুমানিক মূল্য সাতাশ হাজার টাকা।
মাঠগাঁও বিওপির টহল দল ১০ সেপ্টেম্বর শনিবার একই সময়ে সীমান্ত পিলার ১২২৫/১-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গারপাড় নামক স্থান হতে ৪৫ ঘনফুট ভারতীয় গোলকাঠ আটক করে, যার আনুমানিক মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা।

চাঁনপুর বিওপির টহল দল ১০ সেপ্টেম্বর শনিবার সকাল সোয়া ছয়টায় সীমান্ত পিলার ১২০২/১২-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ২০,৯৫০ পিস ভারতীয় বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য পয়ত্রিশ হাজার ছয়শ পনের টাকা।
চিনাকান্দি বিওপির টহল দল ১০ সেপ্টেম্বর সকাল নয়টায় সীমান্ত পিলার ১২১১/২-এস এর নিকট হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের পূর্ব কাপনা নামক স্থান হতে ৮৪,০০০ পিস ভারতীয় বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা।

আটককৃত পন্যের সর্বমোট সিজার মূল্য তিন লাখ ত্রিশ হাজার চারশ পনের টাকা।

তিনি জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা, বিড়ি, ঠেলাগাড়ী শুল্ক কার্যালয় ও গোলকাঠ বনবিট কার্যালয় সুনামগঞ্জ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন