• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 1, 2022

সুনামগঞ্জ সহ দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানান রিংকু চৌধুরী

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক রিংকু চৌধুরী ।

এক শুভেচ্ছা বার্তায় রিংকু চৌধুরী বলেন, সুনামগঞ্জের ধর্মীয় সম্প্রীতির অন্যতম এক স্থান । এখানে সকল ধর্মাবলম্বী মানুষ উৎসবে-আনন্দে, ধর্ম-বর্ণ নির্বিশেষে উদযাপন করেন । বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যে উৎসবের উন্মাদনা দেখা যায় তা কিন্তু সত্যিই আমাদের পুলকিত ও মুগ্ধ করে। এই উৎসব বাঙালির ঐতিহ্য। ধর্ম মানুষকে ন্যায় ও কল্যাণের পথে আহ্বান করে, অন্যায় ও অসত্য থেকে দূরে রাখে, দেখায় মুক্তির পথ। তাই ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সকলকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে।’

শুভেচ্ছা বার্তায় সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন রিংকু চৌধুরী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন