• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : December 29, 2025

সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

ফকির হাসান, ছাতক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৮-সুনামগঞ্জ-৫, (ছাতক-দোয়ারাবাজার) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আজ সোমবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করেছেন,৮ জন প্রার্থী।

সোমবার ২৯ ডিসেম্বর ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ডিপ্লোমেসি চাকমা’র কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন,বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ। তিনি দোয়ারাবাজারে ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন, ছাতকে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবু তাহির মো. আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) বিএনপি’র কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী,আনজুমানে আল ইসলাহ মনোনীত স্বতন্ত্র প্রার্থী মাও,সিরাজুল ইসলাম এবং খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাও.আব্দুল কাদির তাদের স্ব- স্ব মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন,জাতীয়পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম,স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোমাহিদ আলী, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা- সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুপ রতন সিংহ'”র কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী (এনপিপি) মনোনীত প্রার্থী মো.আজিজুল হক।

জেলা রিটার্নিং কর্মকর্তা,সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে এসব তথ্য পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন