• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : October 13, 2022

সুবর্ণচরে ট্রাক চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

 

রাশেদুল ইসলাম

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কে নূরানি ফিলিং স্টেশন সংলগ্ন ট্রাকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত শিশুটির নাম নুসরাত জাহান জান্নাত (৭), সে সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের বাদশা মিয়া বাড়ির মো. ইউছুফ এর মেঝো মেয়ে। সে স্থানীয় রাব্বানিয়া নূরানি মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেল ৫ টায় সুবর্ণচর উপজেলা নূরানি ফিলিং স্টেশন সংলগ্ন এমন ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার থেকে একটি মালবাহী ট্রাক সুবর্ণচর উপজেলার চরবাটার ভূঁইয়ার হাটের উদ্দেশ্যে আসে। যার রেজিঃ নং- নোয়াখালী -ট: ১১-০৩২০।

স্থানীয়রা আরো জানায়-বিকেল সাড়ে ৫টার দিকে ট্রাকটি সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের সুবর্ণচর উপজেলার নূরানী ফিলিং স্টেশন সংলগ্ন আসলে নুসরাত জাহান জান্নাত রাস্তার পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা ট্রাকটি জান্নাতি কে চাপা দেয়।

এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে মাথা ও হাতে গুরুত্বর আঘাত পায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং গাড়ি চালক তৎক্ষণাৎ পালিয়ে যায়।

এ বিষয়ে নিহতের মামা মো. নান্না মিয়া জানান, চেয়ারম্যান ঘাট থেকে সোনাপুর সড়কে নূরানি ফিলিং স্টেশন সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে আমার একটি মদি দোকান রয়েছে। এই বাচ্চাটি প্রতিদিনের ন্যায় আজও আসে।

তিনি আরও অভিযোগ করে জানান, ভূঁইয়াহাট বাজারের ট্রাক ড্রাইভার। সে বেপরোয়া গতিতে এবং উল্ট পথে গাড়ি চালিয়ে যাওয়ার সময় আমার ভাগ্নিকে ট্রাক দিয়ে চেপে দেয়। এই ড্রাইভারের বিরুদ্ধে অন্যান্য পরিবহণ শ্রমিকেরা আমাকে জানিয়েছে সে বেপরোয়া গতিতে নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালায়।

এ বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার পর পরই চালক পালিয়ে গেছে। স্থানীয় লোকজন এ ট্রাকটি আটক করে। এ ব্যাপারে নিহত শিশুর পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন