• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 21, 2022

সুবর্ণচর উপজেলায় মুজিব বর্ষ আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬২ জন পড়েছে
আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

রাশেদুল ইসলাম (নোয়াখালী)

নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বন বিভাগ, সার্বিক সহযোগিতায় সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের পশ্চিম উড়ির চরে মুজিববর্ষে গৃহহীনদের জন্য নব নির্মিত আশ্রয়ণ প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব কাউছার আহমেদ, উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগীগণ।

উপজেলা প্রশাসন সুবর্ণচর এর সহযোগিতায় বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্পের অর্থায়নে বসতবাড়ী বনায়নের আওতায় আশ্রয়ণ প্রকল্প এলাকায় ৪০০টি নারিকেল চারাসহ বিভিন্ন প্রজাতির ফলদ-বনজ-ভেষজ এবং শোভাবর্ধনকারী মোট ২০০০টি চারা রোপণ করা হয়। এই বনায়নের ফলে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী উপকারভোগীগণ তাদের পুষ্টি, জ্বালানী ও কাঠের চাহিদা যেমন পূরণ করতে পারবে তেমনি বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পাবে। এছাড়াও উক্ত বনায়ন সংরক্ষণের নিমিত্ত উপকারভোগীদের মধ্য থেকে “আশ্রয়ণ প্রকল্প বন সংরক্ষণ দল” গঠন করা হয়েছে যারা বৃক্ষগুলো সংরক্ষণে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন