মোঃআব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের সুরমা নদীতে নিখোঁজ হওয়া শিশুর লাশ এখনও পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত আছে। নিখোঁজ শিশুর নাম ফাহিম (৩ মাস)। ১৮ অক্টোর (বুধবার) সকালে শহরের বালুর মাঠ স্যালুঘাটে দুটি স্যালু নৌকার সংঘর্ষে শিশুটি নদীতে পড়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটে। জানা যায়,দোয়ারাবাজার ও হরিণাপাটি এলাকা থেকে ছেড়ে আসা দুটি নৌকা ঘাটে ভীড়ার সময় সংঘর্ষে শিশুটি মায়ের কোল থেকে পানিতে পড়ে যায়। তবে উদ্ধারকারীরা এখনও শিশুটির লাশের সন্ধান পাননি। সদর মডেল থানার অফিসার ইনচাজ মো ইখতিয়ার উদ্দীন চৌধুরী জানান, উদ্ধার অভিযান চলছে।