দিরাই উপজেলা প্রতিনিধিঃ
২৩/৯/২০২২ ইংরেজি রোজ শুক্রবার ৩ ঘটিকায় সু সাহিত্যের রনাঙ্গন সুসার এর সাহিত্য পর্যালোচনা ও দ্বিবার্ষিক কাউন্সিল উপদেষ্টা মাওলানা ইমদাদুল হক হাসারচরীর সভাপতিত্বে ও সম্পাদক নাঈম বিন আব্দুল আউয়াল ও নির্বাহী সম্পাদক হাম্মাদ বিন আব্দুল আউয়াল এর পরিচালনায় দিরাই উপজেলা সদরস্হ জালাল সিটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা করেন,মাওলানা মাহবুবুল হক সালমান,প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, মোহাম্মদ জাবির হুসাইন চৌধুরী, মাস্টার সজিত মিয়া, জাকারিয়া মাহমুদ হানাফি, মুহাম্মদ সুহাইল আহমদ, জাগ্রত কন্ঠ সম্পাদক মাহমুদ হাসান সুসার সভাপতি হাম্মাদ সাদী।