সিলেট প্রতিনিধিঃ
শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর সাড়াজাগানো আয়োজন ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল ২০২২’-এর পর্যালোচনা উপলক্ষে সংগঠনটির স্থায়ী কমিটি ও নির্বাহী পরিষদের সমন্বিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় শ্রীমঙ্গলের নাজাত ইসলামী মারকায কনফারেন্স হলে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
সৃজনঘর সভাপতি মাওলানা সাইফ রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হামমাদ রাগিবের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন— স্থায়ী কমিটির সদস্য মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ, মাওলানা আহমদ কবির খলিল, হাফিজ মাওলানা ইনাম বিন সিদ্দিক, যুগ্ম সম্পাদক মাওলানা ইবাদ বিন সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাম্মাদ তামীম, সাহিত্য সম্পাদক মাওলানা মামুন আবদুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা শেখ এনাম, প্রচার সম্পাদক মাওলানা জামিল আহমদ, অফিস সম্পাদক মাওলানা মুস্তাকিম আল মুনতাজ, নির্বাহী সদস্য মাওলানা শফি উদ্দিন, মাওলানা নূহ বিন হোসাইন ও মাওলানা লাবীব শাহেল।
৫ ঘণ্টা দৈর্ঘের গুরুত্বপূর্ণ এ বৈঠকে ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল ২০২২’-এর সামগ্রিক বিষয়াবলির পর্যালোচনা এবং আয়-ব্যয়ের হিসাব-নিকাশ করা হয়। পাশাপাশি, সৃজনঘরের পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ একগুচ্ছ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়াও সৃজনঘরের অর্থ সম্পাদক মাওলানা মুহিবুর রহমান রাফে প্রবাসে গমন করায় বৈঠকে আলোচনার ভিত্তিতে নির্বাহী সদস্য মাওলানা শাফি উদ্দীনকে ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
রাত ৯টায় স্থায়ী কমিটির সদস্য মাওলানা আহমদ কবীর খলীলের মুনাজাতের মাধ্যমে বৈঠকের সমাপ্তি হয়।