• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হবতপুর গ্রাম
প্রকাশ : September 25, 2022

সৈয়দপুরে রাস্তার জন্য বসতবাড়ি ভেঙ্গে না দেওয়ায় কৃষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃআব্দুল শহীদ সুনামগহ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের সৈয়দপুরে ব্যক্তিগত রাস্তা নির্মাণের জন্য এক অসহায় কৃষকের বসতবাড়ি ভেঙ্গে না দেওয়ায় তার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩ টায় সৈয়দপুর গ্রামের মহর আলীর বাড়ির সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আহত আব্দুল হাসিমের পরিবারের সদস্যরা বলেন, তাদের ২/৩ পরিবারের ব্যক্তিগত রাস্তা নির্মাণের জন্য বসতঘর ভেঙ্গে না দেওয়ায় রফিক মিয়া, রহম আলী, মহর আলী, রাসেল, রুহুল আমিন গংরা আব্দুল হাসিমের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। গুরুত্বর অবস্থায় তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর, আব্দুল হাকিম, সজিব মিয়া, কবির হোসেন, আব্দুল হাকিম, দুলন মিয়া, সামছুল আলম, জহুর আলী, রহম আলী, হযরত আলী, আবু কালাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবগ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন