• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 25, 2022

সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান

 

মোঃশাহজাহান খন্দকার-
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সোনাহাট স্থল শুল্ক স্টেশন ও স্থল বন্দর ২০১২ সালের ১৭ নভেম্বর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন নৌ-পরিবহন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, এমপি ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোঃ শাজাহান খান ।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা সফরের পাশাপাশি তিনি আবারও তার উদ্বোধন করা সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেন।

আগত অতিথিদেরকে প্রথমে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, সোনাহাট স্থল শুল্ক স্টেশনের কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন (সিএন্ডএফ) এর সভাপতি সরকার রাকীব আহমেদ জুয়েল ও সেক্রেটারী মোস্তফা জামান, আমদানি রফতানিকারক সমিতির সভাপতি ও সেক্রেটারি, হ্যান্ডলিংক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সোনাহাট স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মোঃ রুহুল আমিন ও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় শ্রমিক বৃন্দ।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চাষী এম.এ করিম, সহ-সভাপতি আবু মোঃ সাঈদ হাসান (লোবান), সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান বাবু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড বীর মুক্তিযুদ্ধা এবিএম সুলতান আহমেদ, সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কার্যকরী সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল।

পরিদর্শনকালীন সময়ে আরো উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন ও তদন্ত মোঃ আজাহার আলী এবং ভূরুঙ্গামারী, নাগেশ্বরী উপজেলা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন