• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : October 5, 2022

হাকাজুরা মনিপুরের রাস্তার বেহাল দশা দুর্ভোগে এলাকাবাসী

হবিগঞ্জ জেলা প্রতিনিধি-এস কে সিরাজুল ইসলামঃ

চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের হাকাজুরা মনিপুরের মধ্যবর্তী রাস্তার বেহাল দশা।

অথচ প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে শত শত মানুষ এসব মানুষের যেন দুর্ভোগের শেষ নেই।

একটু বৃষ্টি হলেই পড়তে হয় নানা বিড়ম্বনায় তার উপর রাস্তা দিয়ে অবৈধ বালুর‌ ট্রাক্টর চলাচল এ যেন মরার উপর খাড়ার ঘাঁ।

পথচারীদের সাথে কথা বলে জানা যায়, রাস্তাটি দীর্ঘদিনের পুরনো হলেও কোন প্রকার কাজ না হওয়া ও অবৈধ বালুর ট্রাক্টর চলাচলের কারনেই রাস্তাটির এমন বেহাল দশা।

মনিপুর গ্রামের একজন প্রবীণ মুরব্বি বলেন,নির্বাচনের সময় আসলে জনপ্রতিনিধিরা নির্বাচিত হলে রাস্তা সংস্কারের বিভিন্ন উদ্যোগ নেবেন বললেও , বিজয়ী হয়ে আর কোনো আর কোন খোঁজ খবর নেন না। এছাড়া বালুর ট্রাক্টর চলাচলের কারণে রাস্তাটির এমন অবস্থা‌।

তিনি জানান,দ্রুত স্থানীয় জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কারের উদ্যোগ ও বালুর‌ ট্রাক্টর চলাচল বন্ধ না করলে বন্ধ হয়ে যেতে পারে সাধারণ মানুষের চলাচল।
এ বিষয়ে সাবেক মেম্বার মিজানুর রহমান বলেন, আমি দায়িত্বে থাকাকালে রাস্তাটিতে প্রতিবছর শুকনো মৌসুমে মাঠি ভরাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতাম যে কারণে কিছুটা দুর্ভোগ কম হতো সাধারণ মানুষের।
অবৈধ বালুর ট্রাক্টর চলাচলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অবৈধ বালু ট্রাক্টর চলাচলের বিষয়টি সত্য মাঝেমধ্যে ট্রাক্টর চলাচলের কারণেই বিশেষ করে বৃষ্টির সময় ট্রাক্টর চলাচল করলেই এমন দুরাবস্থা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন