• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 9, 2022

হাজার হাজার নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন লাবু চৌধুরী

 

ফরিদপুর প্রতিনিধিঃ

আসন্ন ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠ‌নের নেতা কর্মী‌দের সা‌থে নি‌য়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদ্যপ্রয়াত সংসদ উপ‌নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও বি‌শিষ্ট কৃ‌ষি গ‌বেষক শাহদাব আকবর চৌধুরী লাবু। রবিবার দুপুরে ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি।

এসময় উপ‌স্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীক হক, সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফ, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, পৌর মেয়র অমিতাভ বোস, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলার প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, সালথা উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকির মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক সোহাগ খান, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী,

আরও উপ‌স্থিত ছি‌লেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা ইমামুল হো‌সেন তারা মিয়া, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোবাহান মাস্টার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সুইট মিয়া প্রমূখ। এছাড়াও ফ‌রিদপুর-২ আস‌নের আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

মনোনয়ন পত্র দাখিল শেষে লাবু চৌধুরী সাংবাদিকদের বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী আজীবন মানুষের সেবায় কাজ করে গেছেন। দেশ ও দলের জন্য জীবন বাজী রেখে কাজ করেছেন। আমিও মায়ের মতো আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। আগামী ৫ই নভেম্বর ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা আমাকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন। আশাকরি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ফরিদপুর-২ আসনের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।

প্রসঙ্গত, সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ০৫ নভেম্বর।

নির্বাচন কমিশন (ইসি) গত ২৬ সেপ্টেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভায় এ তফসিল চূড়ান্ত করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামীকাল ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রার্থীতা প্রত্যাহার ১৯ অক্টোবর।

এ উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর ওই আসনটি শূন্য হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন