• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 16, 2022

হাসপাতালে দুই মেয়ে!বাড়িতে (৪ চার)গরু চুরি

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩২৩ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

শফিউল আলম,স্টাফ রিপোর্টার:

‘মরার উপর খাড়ার ঘা’ সুনামগঞ্জ জেলা সদর
হাসপাতালে দুই মেয়ে বাড়িতে ৪ গরু চুরির এমনই ঘটনা ঘটেছে
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে রামজীবনপুর গ্রামে।
১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে হতদরিদ্র কৃষক
বোরহান উদ্দিন’র ৪ টি গরু চুরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,বোরহান উদ্দিনের পরিবারের ২ জন সদস্য সহ গ্রামের দু’পরিবারের ৭ জন মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এদিকে বাড়ি খালি থাকায় বোরহান উদ্দিন’র প্রায় ২ লক্ষাধিক টাকা মূল্যের ৪ টি গরু চুরি হয়েছে।রামজীবনপুরের রিয়াদ তালুকদার (সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক) বলেন, বোরহান উদ্দিন উনার পরিবারের দুই সদস্য সহ গ্রামের ৭ জন মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন।
তারা আমার আত্মীয় স্বজন গ্রামের মানুষ তাই ১৪ সেপ্টেম্বর থেকে সার্বক্ষণিক তাদের পাশে মেডিকেলে আছি।
গরু চুরির ঘটনা শোনার পর অত্যন্ত মর্মাহত হয়েছি।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ ঘটনার সত্যতা জানিয়ে বলেন, বোরহান উদ্দিন’র ২ জন মেয়ে অসুস্থ পানিবাহিত রোগ ডায়রিয়ায় আক্রান্ত হলে তাদের কে নিয়ে স্ব-স্ত্রীক সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছেন।
এমতাবস্থায় বাড়ি খালি পেয়ে চোর তার দুটি ষাঁড়ও একটি গাভী বাছুর সহ নিয়ে যায়। তিনি আরও বলেন, ইতিপূর্বে চুরি সংক্রান্ত বিষয় মাসিক উপজেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে উত্থাপন করেছি কিছুদিন চুরি-চামারি বন্ধ ছিল এখন আবার শুরু হয়েছে।
চুরি সহ সব ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন