• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : September 28, 2022

হায়দরিয়া দাখিল মাদ্রাসা ভাটিপাড়া’র নতুন সভাপতি মিফতাহ চৌধুরী

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২৯৩ জন পড়েছে
আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

দিরাই উপজেলা প্রতিনিধিঃ

দিরাই উপজেলার ভাটিপাড়া হায়দরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, হায়দরিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাঁরা হলেন ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী মিফতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ।

গোপন ভোটের মাধ্যমে ৮ জন সদস্য ভোটে অংশগ্রহণ করেন। ৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন বদরুল ইসলাম চৌধুরী মিফতা। অপর প্রার্থী ২ ভোট পান।

নবনির্বাচিত সভাপতি বদরুল ইসলাম চৌধুরী মিফতা বলেন, একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করায় আমি সকল সদস্যদের ও এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশাকরি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সঠিকভাবে পালন করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার সর্বাত্মক চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন