• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : October 20, 2022

হয় শহিদ হবো!না হয় গাজি হবো!!তবুও রংপুরের সমাবেশে যোগ দেবো!!!

 

হীমেল মিত্র অপু-স্টাফ রিপোর্টারঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সত্তরের নির্বাচনের আগেও আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলেছিল। ১৯৭২ এর নির্বাচনেও গণতন্ত্রের কথা বলেছিল। ৭৫-এ গিয়ে বাকশাল কায়েম করেছে। ১৯৭৩ সালে জাতীয় নির্বাচনে খন্দকার মোশতাককে জেতাতে ব্যালট পেপার হেলিকপ্টারে করে ঢাকায় এনে রেজাল্ট দিয়েছিল আওয়ামী লীগ। এদেশের ভোট চুরির ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত যে দল সেটি বাংলাদেশ আওয়ামী লীগ।

আজ (২০ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমিতে বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশ ঘিরে আয়োজিত প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।

জাহিদ হোসেন বলেন, দিনের ভোট রাতে করে আওয়ামী লীগ আজ ক্ষমতায়। এই সরকার জনগণের কল্যাণে কাজ করে না। এ সরকার মেগা মেগা প্রকল্প নিয়েছে, আর মেগা মেগা লুটপাট করেছে। এসব নিয়ে কথা বলায় ইলিয়াস আলীসহ পাঁচ শতাধিক নেতাকর্মী গুম করেছে এই সরকার ।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, তারা বলেছিলেন ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবেন, সে চাল জনগণ কিনছে ৭০-৯০ টাকায়। এসব নিয়ে কথা বলতে যখন আমরা সম্মেলন করি তখন নানাভাবে আমাদের বাধা দেয় সরকার।

‘হয় শহিদ হবো নয়তো গাজি তবুও রংপুরের সমাবেশে যোগ দেবো’
তিনি বলেন, ‘আমাদের শপথ নিতে হবে ২৯ অক্টোবর সব বাধা-বিপত্তি উপেক্ষা করে আপনারা, আমরা সবাই রংপুরের গণসমাবেশকে মহাসমাবেশে রূপান্তরিত করবো। এতে হয় আমরা শহিদ হবো, না হয় গাজি হবো। তবুও রংপুরের সমাবেশে যোগ দেবো।’

জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় দলটির যুগ্ম-মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ বক্তব্য দেন।

এ সময় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেক উপস্থিত ছিলেন।
এসআর/জেআইএম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন