• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হবতপুর গ্রাম
প্রকাশ : September 16, 2022

৩০ কোটি টাকা ব্যায়ে নব-নির্মিত কেশবপুর টু সাগরদাঁড়ী সড়ক উদ্বোধন

৩০ কোটি টাকা ব্যায়ে নব-নির্মিত
কেশবপুর টু সাগরদাঁড়ী সড়ক উদ্বোধ
করলেন এমপি শাহীন চাকলাদার

কেশবপুর যশোর প্রতিনিধিঃ

যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনা সরকারের ভিশন ২০২১ ঘোষণায় দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এবং আগামী ২০৪১ এ উন্নত দেশ হবে। স্বাধীনতা বিরোধীরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে গত ২১ বছর দেশ লুটপাট করে খেয়েছে। আজ জাতির জনকের কন্যা শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
শুক্রবার বিকালে কেশবপুর সাগরদাঁড়ী মাইকেল রোড উন্নয়ন প্রকল্পের আওতায় ২৯ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৪ শত ১৯ টাকা ব্যায়ে প্রায় ১৩ কিলোমিটার নব-নির্মিত কেশবপুর টু সাগরদাঁড়ী সড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লার পরিচালনায় কেশবপুর টিএনটি ভবন সংলগ্ন সড়ক চত্ত্বরে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, সদস্য মশিয়ার রহমান সাগর, যশোর জেলা আওয়ামী লীগনেতা রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যুগ্ম-সম্পাদক ইয়ার মাহমুদ, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, শেখর রঞ্জন দাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, হাসানপুর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান তৌহিদুজ্জামান, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা যুব মহিলালীগের সভাপতি মিনুরানী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন