• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : September 18, 2022

৪৩ বিজিবির অভিযানে উদ্ধারকৃত অর্ধ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

 খাগড়াছড়ি প্রতিনিধিঃ

অবৈধ পথে আসা খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে জব্দকৃত ৫৩ লাখ ১২ হাজার ৩২৫  টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন। রবিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়েছে। বিজিবি রামগড় ব্যাটালিয়ন বাস্কেট গ্রাউন্ডে জব্দকৃত মাদক ধ্বংস করা হয়।ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ২৫৪ বোতল বিদেশি মদ, ২৩১ বোতল বিয়ার, ৫৫০ বোতল ফেন্সিডিল, ১০৫ পিস ইয়াবা, সাড়ে ১৮ কেজি গাঁজা, ৭০ লিটার চোলাই মদ, ৯৫ প্যাকেট চোলাই মদ ও ৫ বোতল সঞ্জবনী সোরা।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করেছি। এই ধারা অব্যহত থাকবে। যেকোনো মূল্যে আমরা দেশকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর।

এ সময় খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চৌধুরী, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল, সহকারী পুলিশ সুপার মাটিরাঙা সার্কেল মিজানুর রহমান, খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল হালিম রাজ, রামগড় থানার ওসি মিজানুর রহমান সহ জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন