• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 21, 2022

৭নং বলিভদ্র ইউনিয়নের ডাক পোস্ট থাকলে ও গড় নাই

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৪ জন পড়েছে
আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

ধনবাড়ী উপজেলার ৭নং বলিভদ্র ইউনিয়নের অর্ন্তগত একটি গ্রামের নাম বাগুয়া। আর গ্রামের নাম অনুসারেই পোস্ট অফিসের নাম রাখা হয়েছে বাগুয়া। যার পোস্ট কোড নাম্বার ১৯৯১। পাশ্ববর্তী খিলপাড়া, পাঁচপোটল, কাকনিয়াটা, পানকাতা এং গনিপুরের কিছু অংশের চিঠি পত্র বিলি করা হয় এই বাগুয়া পোস্ট অফিসের মাধ্যমে। সেই ১৯৯৪-৯৫ সালে দেখেছি পানকাতা বাজার (বর্তমান বাজারের পশ্চিম পাশে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন) যখন চলমান ছিল তখন ব্যক্তি উদ্যেগে একটি ছোট খুপরি ঘর তোলা হয়েছিল সেখানেই চলতো কার্যক্রম। কিন্তু ধীরে ধীরে বাজারের দুটি অংশ যখন একটিতে পরিনত হয়ে গেল ঘরটিও ভেঙে যেতে লাগলো তখন বর্তমান পোস্ট মাস্টার শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনি পোস্ট অফিসের কার্যক্রম তার নিজ বাড়ি থেকে পরিচালনা করা শুরু করলেন। সেই থেকে এই ২৭-২৮ বছর যাবত বাগুয়া পোস্ট অফিসের কার্যক্রম চলে আসছে মনি পোস্ট মাস্টারের বাড়ি থেকেই। বাংলাদেশ সরকারের ডাক বিভাগ একটি গুরুত্বপূর্ণ সেক্টর। বর্তমান ডিজিটাল যুগে পোস্ট অফিসগুলো যখন ঢেলে সাজানো হচ্ছে তখন বাগুয়া পোস্ট অফিসের স্থায়ী কোন ঠিকানা নেই। তাই আমি এলাকা বাসীর পক্ষ থেকে সরকারের উর্ধ্বতন কৃর্তপক্ষের সুদৃষ্টি কামনা করছি যেন স্থায়ী একটি ঘর নির্মান করে বাগুয়া পোস্ট অফিসের কাজের গতি আরো ত্বরান্বিত করা হয় এবং সাধারণ জনগণের কষ্ট লাঘব করা হয়।

লেখকঃ
জনস্বার্থে মোহাম্মদ দেলোয়ার হোসেন জেলা কায়েম রিপোর্টার টাঙ্গাইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন