রাশেদুল ইসলাম-(নোয়াখালী)
সু্বর্ণচর উপজেলাধীন ৮নং মোহাম্মদপুর পরিদর্শনে আসেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(UNO) চৈতী সর্ববিদ্যা।
আজ বুধবার বেলা ১১টার দিকে তিনি ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন,
তিনি আমাদের একটি প্রশ্নের জবাবে বলেন- আমার উপজেলার ৮ টি ইউনিয়নে আমি মাঝে মাঝে পরিদর্শনে আসি এবং ইউনিয়নের উন্নয়নের বিষয় গুলো দেখে পরবর্তী বাজেট অনুমোদন করি।৮নং মোহাম্মদপুর ইউপি সচিব গোলাম কিবরিয়া সোহেল বলেন আমি ওনার সাথে আমার ইউনিয়নের উন্নয়নের বিষয়ে আলোচনা করি।
এই সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য গ্রাম পুলিশ সহ অনেকে।