‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে অ্যাসোসিয়েশন অফ অ্যালায়েন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল সিটি ডিস্ট্রিক ১০২৪ এর বৃক্ষরোপণ অভিযান এবং ইন্টারন্যাশনাল লিডার এলি. বি এম রাও, এলি. ডক্টর পি সানতাম্মা, এলি. মাহতাবিনান এর জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
১৫ জুলাই রোজ শনিবার ঢাকা ধানমন্ডিতে এই কর্মসূচি করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ক্লাবের সদস্য মোঃ লিয়াকত আলী দুলাল, সভাপতিত্ব করেন মোঃ রিপন মোল্লা।
এই সময় প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের কোন বিকল্প নাই; তাই সকলে মিলে যার যার অবস্থান থেকে গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করতে হবে।
তবেই আগামী প্রজন্ম সঠিকভাবে গড়ে উঠবে।