বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ:
সারা দেশের ন্যায় খুলনা শহর জুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বজ্রকণ্ঠের বিশ্ব সমাদৃত ৭ই মার্চের ভাষণ দিবস।
দিবস টি পালন এর লক্ষ্যে গত এক মার্চ থেকে শহরের বিভিন্ন এলাকায় প্রজেক্টর এর মাধ্যমে বঙ্গবন্ধুর ভাষণ এবং একাত্তরের পাকহানাদার বাহিনীদের বিরুদ্ধে ৯ মাস যুদ্ধের মধ্য দিয়ে মহান স্বাধীনতা অর্জনের ইতিহাস আজকের নতুন প্রজন্মের মাঝে তুলে ধরে বাংলাদেশের সঠিক ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে জানানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগামীকালের ঐতিহাসিক ৭ ই মার্চ ঐতিহাসিক দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির প্রথম পর্বের রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এবং সকাল সাতটায় শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য রেলি শুরু হয়ে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করা হবে। শহরের গুরুত্বপূর্ণ স্থান সমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ৭ই মার্চের প্রদত্ত ভাষণ প্রচার করা হবে।
জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে দিবস টি উপলক্ষে জেলা সকল শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ কর্মসূচি পালন করবে।
৭ মার্চ সরকারি আধা সরকারি সায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে এবং গুরুত্বপূর্ণ স্থান সমূহে আলোকসজ্জা ও ঐতিহাসিক ৭ই মার্চ সম্বলিত তোরণ স্থাপন করা হবে।
৭ মার্চ সকাল দশটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এর আগে ৬ মার্চ সকাল সাড়ে নয়টায় শিশু একাডেমী খুলনা জেলা কার্যালয়ে শিশু-কিশোরদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথেই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তাছাড়া ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস উপলক্ষে খুলনা জেলা স্টেডিয়ামে বিকাল তিনটা বিশ মিনিটে বঙ্গবন্ধুর সাজে সজ্জিত হয়ে ১৯২০ জন বক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পরিবেশন করবে।
এ দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে সিটি কর্পোরেশন জেলা-উপজেলা ইউনিয়ন পরিষদ সমূহ দিবসটি উদযাপন করবে।