বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফ :
খুলনায় বিমানবন্দর কার্যক্রম স্থগিত করার প্রতিবাদে জেলা প্রশাসক ইয়াসির আরেফীন এর নিকট স্মারকলিপি প্রদান করেছে খুলনা বৃহত্তর উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে খুলনা বিমানবন্দর এর সার্বিক দিক তুলে ধরে ব্যাখ্যা করে ওই কমিটির কর্মকর্তারা জানিয়েছেন প্রায় অর্ধশত বছর ধরে খুলনার
গণ মানুষের প্রাণের দাবিও স্বপ্ন ছিল খুলনায় বিমানবন্দর স্থাপন বাস্তবায়ন করা।
পাশাপাশি আরো কয়েকটি দাবি থাকলেও তার মধ্যে অন্যতম দাবি ছিল খুলনা বিমানবন্দর।
তখন খুলনা বৃহত্তর উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আন্দোলনের তোপের মুখে তৎকালীন সরকার বাধ্য হয়ে দাবী মেনে নিয়ে বিমানবন্দর নির্মাণের জন্য খুলনা মোংলার মাঝামাঝি ফয়লা সংলগ্ন মহাসড়কের পাশে
১৯৯৪- ৯৫ সালে ৯৩.৫৭ একর জমি অধিগ্রহণের মাধ্যমে মাটি ভরাট করে স্থানটিকে বিমানবন্দর হিসেবে দৃশ্যমান করে তুলে হযরত খাজা খান জাহান আলী ( রাঃ) নামে নামকরণ করে বিমানবন্দর টির নাম রাখা হয়েছিল খান জাহান আলী বিমানবন্দর।
অথচ দীর্ঘ ৩০ বছর যাবত তার কোন অগ্রগতি না করে খুলনার মানুষের আন্দোলনের ফসল প্রাণের দাবীকে গলা টিপে নিধন করে বর্তমান সরকার এখন সেটি স্থগিত করার পাঁয়তারা করছে।
তারই প্রত্যয় খুলনায় বিমানবন্দর নির্মাণ প্রকল্প স্থগিত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
খুলনা বৃহত্তর উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আজ দুপুরে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের কাছে এই স্মারকলিপি জমা দেয়।
স্মারকলিপিতে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করে বলা হয় খুলনার
খান জাহানআলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প সম্প্রতি স্থগিত হওয়ায় খুলনাবাসী হতবাক।
খুলনা বিমানবন্দর নির্মিত হোক এটি খুলনাসহ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি।
এ দাবিতে খুলনা অঞ্চলের আপামর জনগণ উন্নয়ন কমিটির নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছেন। তবে হঠাৎ করে বিমানবন্দর প্রকল্প স্থগিত করায় এঅঞ্চলের মানুষের জন্য দুঃখজনক ও বটে।
উন্নয়ন কমিটির নেতারা পিপিপির অধীনে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত বাতিল করে সরকারি অর্থায়নে বিমানবন্দরের কাজ পুনরায় শুরু করার জোর দাবী জানান।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ আসরাফু উজ জমান মহাসচিব শেখ মোহাম্মদ আলী সাবেক সভাপতি শেখ মোশাররাফ হোসেন সহ-সভাপতি শাহীন জামাল পন মোঃ আবুল বাশার মামুনুরা জাকির খুকুমণি মিনা আজিজুর রহমান মোঃ মনিরুজ্জামান রহিম শেখ হাফিজুর রহমান হাফিজ মিজানুর রহমান জিয়া মনিরুল ইসলাম মফিদুল ইসলাম টুটুল রকিব উদ্দিন ফারাজি খলিলুর রহমান সরদার রবিউল ইসলাম মোঃ হায়দার আলী মোঃ মোরশেদ উদ্দিন বিশ্বাস জাফর আহমেদ বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী শেখ আব্দুর রশিদ প্রমুখ।