প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৪, ৬:৪৬ পি.এম
ছাতকে মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশ’র ত্রাণ কার্যক্রম সম্পন্ন
চলমান ডেস্ক::১১ জুলাই ২৪ ইং বৃহস্পতিবার বাদ যোহর মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশ, ছাতক উপজেলা শাখা কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতর কার্যক্রম সম্পন্ন হয়েছে।
উপজেলা শাখার সেক্রেটারি এইচ এম জিয়াউর রহমানের পরিচালনায় স্বেচ্ছাসেবক হাফিজ নাহিদ আহমদের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ত্রাণ বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছনখাইড় শাহী জামে মসজিদের ইমাম ও খতিব হা. মাওলানা নাসির উদ্দীন, দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক হা.মাওলানা দিলওয়ার হুসাইন। পশ্চিম ছনখাইড় মসজিদের ইমাম হাফিজ মুহাম্মদ আলী, ছাতক উপজেলা যুব জমিয়তের সহসাংগঠনিক সম্পাদক যুবনেতা মাওলানা হুসাইন আহমদ, মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন ছাতক উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হুজাইফা আহমদ, ছাতক উপজেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাত্রনেতা মাওলানা কামরুল ইসলাম, ছনখাইড় শাহী জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন হা. আবুল হুসেন, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক প্রশিক্ষণ সম্পাদক আলমগীর রশিদ, নবুদয় শিল্পী গোষ্ঠীর সঙ্গীত পরিচালক মাওলানা বিলাল আহমদ, মাওলানা তামীম আহমদ, মাওলানা নাজমুল ইসলাম, শাখার স্বেচ্ছাসেবক মারজান আহমদ, হাফিজ মারুফ আহমেদ, মোহাম্মদ ইউসুফ আলী, এমরান আহমেদ, হাফিজ সাইদুর রহমান, শাকিল আহমদ, স্বেচ্ছাসেবক প্রমূখ।
উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল এইচ এম জিয়াউর রহমান বলেন, মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশ বিদগ্ধ মুহাদ্দিস আমেরিকা প্রবাসী শায়খ মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর হাতেগড়া ছাত্রদের একটি অরাজনৈতিক সংগঠন। প্রতিভা বিকাশে—মেধাবীর সন্ধানে’ এই স্লোগান ও উদ্দেশ্যকে সামনে রেখে বিগত ২২ সালের ২৫ জুন এই ফাউন্ডেশন যাত্রা শুরু হয়েছিল এবং আমাদের ছাতক উপজেলা থেকেই সর্বপ্রথম এর কার্যক্রম শুরু করেছিলাম। ফাউন্ডেশনের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জের প্রতিটি উপজেলা ছাড়াও সিলেট ও নেত্রকোনা জেলায় ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যকরী শাখা রয়েছে। ২২ সালের ভয়াবহ বন্যায় মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশ যেভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছিল বর্তমান বন্যা পরিস্থিতিতেও এর ধারাবাহিকতা বজায় রাখছে।
তিনি আরও বলেন, মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান কার্যক্রম গরীব দুঃস্থ অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, কর্মসংস্থান ব্যবস্থাপনা, কুরবানীর সময় ছাত্রদের মধ্যে গোশত বিতরণী প্রজেক্ট বাস্তবায়ন ইত্যাদি। ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমেরিকা প্রবাসী শায়খ মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর অর্থায়নে মূল কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি বিভিন্ন দুর্যোগকালীন সময়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখছি। এরই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতিতে আজকে আমরা ছাতক উপজেলা শাখা কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছি।
এইচ এম জিয়াউর রহমান বলেন, সুনামগঞ্জসহ সিলেটের বন্যার্ত মানুষের জন্য সরকার মহোদয় যে বরাদ্দ করেছেন তা অনুপযোগী। উঠাউঠি বন্যার কারণে আজ অনেকেই দিশেহারা। করুণ পরিস্থিতির মোকাবিলা করতে গেলে সরকারে বরাদ্দের দিকে না তাকিয়ে সমাজের বিত্তবান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। পরিশেষে ত্রাণসামগ্রী বিতর কার্যক্রমে উপস্থিত সকলের কৃতজ্ঞতা স্বীকার করেন। আল্লাহ তায়ালা মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশসহ শায়খ হাম্মাদ আহমদ গাজীনগরী সংশ্লিষ্ট সংগঠন সমূহের সকল কার্যক্রমকে কবুল করুন।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ, সম্পাদক: প্রকাশক এম. মাহফুজুর রহমান সজিব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল, আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন : মােঃ সাজ্জাদ তালুকদার, হেড অফিস: হােটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মােবাইল: ০১৭১৭-৭০২২৩৩, ওয়েব: www.dainikcholomanbangladesh.com ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হােটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।