প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৪, ১১:১৮ এ.এম
ছাতকে ১৪৪ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-১
চলমান ডেস্ক ::সুনামগঞ্জের ছাতক থানার এসআই মোঃ সিকান্দর আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৪৪ বোতল ভারতীয় মদসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন ছাতক থানার গনেশপুর, বাহাদুরপুর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে সামছুদ্দোহা (৪৫)। গতকাল রবিবার (৯ জুন ২০২৪ খ্রি.) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন ছাতক মাছ বাজার সংলগ্ন সুরমা নদীর দক্ষিণ পাড়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত আসামির নিকট থেকে ১৪৪ বোতল Officer’s Choice নামক ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ, সম্পাদক: প্রকাশক এম. মাহফুজুর রহমান সজিব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল, আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন : মােঃ সাজ্জাদ তালুকদার, হেড অফিস: হােটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মােবাইল: ০১৭১৭-৭০২২৩৩, ওয়েব: www.dainikcholomanbangladesh.com ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হােটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।