প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৪, ১২:০৫ পি.এম
ছাতক থানা পুলিশের অভিযানে ১৪০ বস্তা ভারতীয় পেঁয়াজসহ ২ চোরাকারবারি গ্রেফতার
চলমান ডেস্ক :সুনামগঞ্জের ছাতক থানার এসআই মোঃ আব্দুস ছালাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৪০ বস্তা ভারতীয় পেঁয়াজ ও ১টি ট্রাকসহ ২জন চোরাকারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার থানার কুশিউড়া (বাংলাবাজার) গ্রামের মোস্তফা হোসেনের ছেলে ফালু মিয়া (২৬) এবং সিলেট জেলার মোগলাবাজার থানার সিলাম গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে রায়হান আহমদ সুমন (৩৪)। গতকাল সোমবার (২৯ জানুয়ারি ২০২৪ খ্রি.) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন সিলেট থেকে সুনামগঞ্জগামী মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামিদ্বয় একটি ট্রাকে করে ভারতীয় পেঁয়াজ পরিবহন করছিল। তাদের নিকটে থাকা ট্রাকটি তল্লাশি করে ৬ হাজার ১৩২ কেজি (১৪০ বস্তা) ভারতীয় পেঁয়াজ ও পেঁয়াজ পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৯০ হাজার ৫৬০ টাকা। গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় পেঁয়াজ আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিদ্বয় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ, সম্পাদক: প্রকাশক এম. মাহফুজুর রহমান সজিব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল, আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন : মােঃ সাজ্জাদ তালুকদার, হেড অফিস: হােটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মােবাইল: ০১৭১৭-৭০২২৩৩, ওয়েব: www.dainikcholomanbangladesh.com ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হােটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।