চলমান ডেস্ক:
সুনামগঞ্জ জেলার ছাতক থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মোশারফ হোসেন, এসআই মাইনুল ইসলাম, এসআই শাহীন হোসেন, এসআই গোলাম ফাত্তাহ, এএসআই তোলা মিয়া, এএসআই রিয়াজ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ০৭-০৩-২০২৩ খ্রি. ছাতক থানার মামলা নং-০৪(০৩)২৩ খ্রি. এর এজাহারনামীয় ০২ জন আসামী ১। রিপন রবিদাস (১৯), পিতা-মৃত রামপতি রবিদাস, ২। সঞ্জু রবিদাস (২১), পিতা-নিরঞ্জন রবিদাস, উভয় সাং-কৃষ্ণনগর, থানা-ছাতক, জেলা-সুনমাগঞ্জ, ছাতক থানার মামলা নং-০৬(০৩)২৩ খ্রি. এর জুয়া আইনে গ্রেফতারকৃত এজাহারনামীয় ০৪ জন আসামী ১। আব্দুল কুদ্দুছ@বাবুল (৪৫), পিতা-মৃত রশিদ আলী, ২। আব্দুল কাদির রুমান (২৮), পিতা-আব্দুল মমিন, ৩। আব্দুল আউয়াল (৩৫), পিতা-মৃত ফজর আলী, সর্ব সাং-পূর্ব নোয়ারাই, থানা-ছাতক, ৪। মোঃ শাহজাহান (২৭), পিতা-কনাই মিয়া, সাং-শরীফপুর, থানা-দোয়ারাবাজার, সর্ব জেলা-সুনামগঞ্জ, ছাতক থানার মামলা নং-১৫(০২)২৩ খ্রি. এর ০১ জন আসামী ১। বিল্লাল আহমদ (২৭), পিতা-মৃত আজব আলী, সাং-উত্তর খুর্শি, জিআর ওয়ারেন্টভূক্ত ০১(এক) জন পলাতক আসামী ১। ছবির আহমদ (২৪), পিতা-মৃত রশিদ মিয়া, সাং-ভুইগাঁও(পশ্চিমপাড়া) এবং সিআর ওয়ারেন্টভূক্ত ০২ জন পলাতক আসামী ১। মজলু মিয়া (৩৮), পিতা-মজর আলী, সাং-বুড়াইরগাঁও, ২। হুমায়ূন আহমেদ, পিতা-আব্দুল গফফার, সাং-কালারুকা পয়েন্টজেলা, সর্ব থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জসহ সর্বমোট ১০ (দশ) জন আসামী গ্রেফতার করে। আসামীদের যাথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে অদ্য ০৭-০৩-২০২৩ খ্রি. বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ।