নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা, উপজেলা (থানা) ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় নেতারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, ঈদ পূর্ণমিলনী শুধু আনন্দ ভাগাভাগির একটি মাধ্যম নয়, বরং দলীয় নেতাকর্মীদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তারা আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।