প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৪, ৮:০৩ এ.এম
পশ্চিমবঙ্গের মধুরকুল হাই স্কুলে অনুষ্ঠিত হলো স্কুলের শিক্ষক তথা দ্বিভাষিক কবি আশিফ মাসুদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার::গতকাল সোমবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী মধুরকুল হাই স্কুলে অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানটির ইংরেজি ভাষার শিক্ষক তথা দ্বিভাষিক কবি আশিফ মাসুদ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। এলাকায় জীবন্ত অক্সফোর্ড ডিকশনারি নামে বিশেষভাবে খ্যাতিমান এই শিক্ষক ও কবি দীর্ঘ ৩৫ বছর যাবৎ মধূরকুল হাই স্কুলে ছাত্র ছাত্রী তথা সহকর্মীদের মাথার মুকুট হয়ে ছিলেন। আজ তাঁর চাকুরী জীবনের শেষ দিনে স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী তথা সহকর্মীরা তাঁকে চোখের জলে শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে বিদায় সংবর্ধনা জানালেন। স্কুলের ছাত্র ছাত্রী, বর্তমান এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও এলাকার গুণীজনদের কবিতা আবৃত্তি, বক্তৃতা, সংগীত ও বিভিন্ন প্রীতি উপহারের মাধ্যমে শিক্ষক ও কবি আশিফ মাসুদকে সংবর্ধিত করা হয়। প্রতিষ্ঠানটির ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা ছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন স্কুলের দুজন প্রাক্তন প্রধান শিক্ষক শরৎ কুমার দাস ও আমিনুল হক বিশ্বাস, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শফিকুল হাসান বিশ্বাস, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, মনজুর হোসেন, বিশিষ্ট দ্বিভাষিক কবি ও শিক্ষক ইমদাদুল ইসলাম, কবি ও শিক্ষক সাইফুল ইসলাম, বিশিষ্ট ফটোগ্রাফার বদরোদ্দোজা আনসারী ও অন্যান্যরা। প্রতিষ্ঠানটির তরফ থেকে এত সুন্দর একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করায় এলাকাবাসী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিতাভ কর্মকার, সহকারী শিক্ষক ইনজামাম উল ইসলাম, স্বরূপ কুমার সরকার, জিয়ারুল ইসলাম ও সোহরাব হোসেন সহ অনেকেরই ভূয়সী প্রশংসা করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক আব্দুল্লাহিল কাবি।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ, সম্পাদক: প্রকাশক এম. মাহফুজুর রহমান সজিব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল, আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন : মােঃ সাজ্জাদ তালুকদার, হেড অফিস: হােটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মােবাইল: ০১৭১৭-৭০২২৩৩, ওয়েব: www.dainikcholomanbangladesh.com ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হােটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।