প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৪, ৫:৪৮ পি.এম
পাইকগাছায় জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি বিতরণ অব্যাহত
মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি ::ঘূর্ণিঝড় 'রেমাল' এর প্রভাবে উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেলুটি, গড়ইখালী ও সোলাদানা ইউনিয়নের খাবার পানির তীব্র সংকট দেখা দেয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক এলাকায় পানির সংকট নিরসনের জন্য মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এর মাধ্যমে পানি বিতরণ কার্যক্রম অব্যাহত।
শুক্রবার সকালে দেলুটি ইউনিয়নে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এর মাধ্যমে পানি বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন,থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান,দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ- সরকারী প্রকৌশলী শাহাদাৎ হুসাইন।খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: জামানুর রহমান, নির্বাহী প্রকৌশলী,মোঃ আকমল হোসেনের নির্দেশে অতিরিক্ত নেতৃত্ত্বদেন উপ- সহকারী প্রকৌশলী সবুজ সরকার ও অতিরিক্ত দায়িত্বে ৫জন মেকানিক,অফিস সহকারী ক্লার্ক অরুন ঢালী।মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টির পরিচালনার দায়িত্বে পালন করেন মোঃ মশিয়ার রহমান।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ, সম্পাদক: প্রকাশক এম. মাহফুজুর রহমান সজিব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল, আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন : মােঃ সাজ্জাদ তালুকদার, হেড অফিস: হােটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মােবাইল: ০১৭১৭-৭০২২৩৩, ওয়েব: www.dainikcholomanbangladesh.com ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হােটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।