প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৮:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৯:৩১ এ.এম
বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১
স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার এসআই মোঃ ইয়াছিন মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন বিশ্বম্ভরপুর থানার হাবিবনগর গ্রামের মোঃ নাইম মিয়া (২৬)। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থেকে তাহিরপুর গামী রাস্তায় জগন্নাথপুর ব্রীজের উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত আসামির কাছ থেকে ৫০০ গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ, সম্পাদক: প্রকাশক এম. মাহফুজুর রহমান সজিব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল, আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন : মােঃ সাজ্জাদ তালুকদার, হেড অফিস: হােটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মােবাইল: ০১৭১৭-৭০২২৩৩, ওয়েব: www.dainikcholomanbangladesh.com ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হােটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।