প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৪, ৮:০৫ পি.এম
মুহাদ্দিসে গাজিনগরী ফাউন্ডেশন বাংলাদেশে’র উদ্যোগে দোয়ারাবাজার উপজেলায় ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টার :মুহাদ্দিসে গাজিনগরী ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ও দোহালিয়া ইউনিয়নসহ বিভিন্ন গ্রামের বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এই ত্রাণ বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।
ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী
শায়খ হাম্মাদ আহমদ গাজীনগরীর নির্দেশে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল চাউল, ডাল, তেল, চিড়া, মুড়ি, গুড়, আলু, পেয়াজ, রসুন ইত্যাদি। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি তাফাজ্জুল হক্ব, সুনামগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক ক্বারী আহমদ শফি, সুনামগঞ্জ পৌর শাখার উপদেষ্টা মাও. আব্দুল মালিক ও সভাপতি মাও. আজমল হোসাইন, ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ জিয়াউর রহমান, দোয়ারাবাজার উপজেলার সভাপতি মাও. মিজানুর রহমান। এ সময় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পেশ করেন শায়েখ ফজলুর রহমান। পরে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ফাউন্ডশনের নেতৃবৃন্দরা।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ, সম্পাদক: প্রকাশক এম. মাহফুজুর রহমান সজিব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল, আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন : মােঃ সাজ্জাদ তালুকদার, হেড অফিস: হােটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মােবাইল: ০১৭১৭-৭০২২৩৩, ওয়েব: www.dainikcholomanbangladesh.com ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হােটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।