প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১০:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৪, ৯:৫১ এ.এম
লোহাগড়া থানা পুলিশের অভিযানে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ০১
খন্দকার ছদরুজ্জামান,জেলা প্রতিনিধি নড়াইল:
অদ্য ১৬ এপ্রিল'২৪ সকাল ০৮ঃ৪০ ঘটিকার সময় দুটি মাদক মামলায় ০৬ মাস করে মোট ০১ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ বিপুল শেখকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ বিপুল শেখ নড়াইল জেলার লোহাগড়া থানাধীন রাধানগর গ্রামের মোঃ ওলিয়ার ওরফে আলী শেখের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সুজিত সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ, সম্পাদক: প্রকাশক এম. মাহফুজুর রহমান সজিব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল, আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন : মােঃ সাজ্জাদ তালুকদার, হেড অফিস: হােটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মােবাইল: ০১৭১৭-৭০২২৩৩, ওয়েব: www.dainikcholomanbangladesh.com ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হােটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।