চলমান ডেস্ক :
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্যে জনসভায় আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ২২মে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল নিয়ে তারা সিলেট মহাসড়কের এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রীর হিজল বাড়ি এলাকা প্রদক্ষিণ করে। পরে শান্তিগঞ্জ গোল চত্তরে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন'র পরিচালনায় প্রতিবাদ সমাবেশ।
প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে উপস্থিত ও জ্বালাময়ি মক্তব্য দেন। শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা প্রভাষক নূর হোসেন ,জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন , পাথারিয়া ইউনিয়ন পরিষদের জননন্দিত জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান শহীদুল ইসলাম , শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন,পরিকল্পনা মন্ত্রীর স্নেহাশীস যুবলীগ নেতা শফিকুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, বিএনপি নেতা চাঁদের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ। প্রধানমন্ত্রীকে হত্যা করে তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। স্বাধীনতা লুন্ঠিত করতে চায়। বাংলাদেশের অব্যাহত উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়। অবিলম্বে উষ্কানিদাতাদের সহ বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করতে হবে।
উল্লেখ্য গত ১৯মে শুক্রবার ১০ দফা দাবিতে রাজশাহীতে আয়োজিত সমাবেশে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।
তাং-২২-০৫-২০২৩ ইং